জেলার খবর

দামুড়হুদায় ট্রাকচাপায় শিশু নিহত

চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গা
চুয়াডাঙ্গার দামুড়হুদায় ট্রাকের চাপায় জান্নাতুল নামে তিন বছরের এক শিশুর মৃত্যু হয়েছে। সোমবার (৪ জুলাই) উপজেলার দেউলির মোড়ে এ ঘটনা ঘটে। দামুড়হুদা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফেরদৌস ওয়াহিদ বিষয়টি নিশ্চিত করেছেন। নিহত তিন বছরের জান্নাতুল দর্শনা পৌর এলাকার জয়নগর গ্রামের মিঠু মিয়ার মেয়ে। স্থানীয় লোকজনের বরাতে ওসি বলেন, দুপুরে কার্পাসডাঙ্গা থেকে গরুভর্তি একটি ট্রাক দামুড়হুদার দিকে যাচ্ছিল। এ সময় নানির সঙ্গে রাস্তা পার হবার সময় ট্রাকের নিচে চাপা পড়ে জান্নাতুল। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। তিনি বলেন, অভিযোগ না থাকায় শিশুর মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে। ট্রাকের চালক বেলাল হোসেনকে আটক করা হয়েছে। তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেয়া হবে।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ