জেলার খবর

সৈকতে মিলল নিখোঁজ ২ শিশুর মরদেহ

 ফাইল ছবি
ফাইল ছবি

কক্সবাজার পৌরসভার এক নম্বর ওয়ার্ডে জোয়ারের পানি দেখতে গিয়ে কুতুবদিয়াপাড়ায় নিখোঁজ দুই শিশুর মরদেহ উদ্ধার হয়েছে। সোমবার (৪ জুলাই) দিনগত মাঝরাতে সৈকতের ডায়াবেটিক পয়েন্ট ও নাজিরারটেক পয়েন্টে জোয়ারের পানিতে শিশু দুটির মরদেহ ভেসে আসে।

পরে পুলিশ ও স্থানীয়রা মরদেহগুলো উদ্ধার করে বলে নিশ্চিত করেছেন কক্সবাজার পৌরসভার ১ নম্বর ওয়ার্ড কাউন্সিলর আকতার কামাল আজাদ।

নিহতরা হলো- শহরের কুতুবদিয়াপাড়ার বাসিন্দা মুফিজ আলমের ছেলে মো. জায়েদ (৫) ও মোহাম্মদ আলীর ছেলে রিয়াদ (৬)।

কক্সবাজার পৌরসভার ১নং ওয়ার্ডের কাউন্সিলর আকতার কামাল ঘটনার সত্যতা নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, সোমবার বিকেল ৩টার দিকে যখন জোয়ার আসে তখন সমুদ্রের পাড়ে বাড়ি হওয়ায় এ দুই শিশু পানি দেখতে যায়। এরপর থেকে তারা নিখোঁজ ছিল। অবশেষে রাত ১২টার পরে দুই স্থান থেকে দু’জনের মরদেহ পাওয়া যায়।

তিনি বলেন, একটি মরদেহ পাওয়ার পর হাসপাতালে নিয়ে যাওয়া হয়েছিল। কিন্তু চিকিৎসক মৃত ঘোষণা করেন। স্বজনরা মরদেহ বাড়িতে নিয়ে আসে। ঘণ্টা ব্যবধানে আরেকটি মরদেহ পাওয়া যায়। সেই মরদেহটি দাফনের জন্য বাড়িতে নিয়ে আসা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ