জেলার খবর

আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্টে দুই ঘের কর্মচারীর মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

সাতক্ষীরার আশাশুনিতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে দুই ঘের কর্মচারীর মৃত্যু হয়েছে। মঙ্গলবার (৫ জুলাই) বিকেল ৩টার দিকে সাতক্ষীরার আশাশুনি উপজেলার মাড়িয়ালা মাধ্যমিক বিদ্যালয় সংলগ্ন মোফাজ্জল হোসেনের ঘেরের বাসায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- উপজেলার শোভনালী ইউনিয়নের বৈকরঝুটি গ্রামের গফুর আলী সরদারের ছেলে ও ঘেরের হিসাবরক্ষক শামীম হোসেন (৩৫ ) এবং আশাশুনি সদর ইউনিয়নের শ্রীকলস গ্রামের অজিয়ার গাজীর ছেলে ও ঘেরের কর্মচারি আলম গাজী (২৫)।

ঘের মালিক মোফাজ্জেল হোসেন জানান, দুপুরে গোসল শেষ করে কাপড় শুকাতে গিয়ে পাশে ঝুলে থাকা বৈদ্যুতিক আউট লাইনের তারে হাত লেগে শামীম বিদ্যুৎস্পৃষ্ট হন। পরে তাকে ছাড়াতে গিয়ে তার শরীরে হাত দেওয়ার সঙ্গে সঙ্গে অপর কর্মচারী আলমও বিদ্যুৎস্পৃষ্ট হন। কিছুক্ষণের মধ্যে ঘটনাস্থলেই তাদের মৃত্যু হয়। এরপরে ফায়ার সার্ভিসের লোকজন এসে তাদের মরদেহ উদ্ধার করে।

আশাশুনি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুল ইসলাম ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ঘটনাস্থলে তদন্ত কর্মকর্তা পাঠানো হয়েছে। দুর্ঘটনার কারণ অনুসন্ধান করা হচ্ছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ