পঞ্চগড়ে পুকুরের পানিতে ডুবে সবিরুল ইসলাম (৪৮) নামে একজনের মৃত্যু হয়েছে।
মঙ্গলবার (৫ জুলাই) সকালে জেলা সদর উপজেলার মাগুড়া ইউনিয়নের বারপাটিয়া এলাকায় এ ঘটনা ঘটে। নিহত সবিরুল স্থানীয় শোভা উদ্দীনের ছেলে।
মাগুড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান জ্যোতিষ চন্দ্র রায় এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের পরিবারের বরাত দিয়ে তিনি জানান, সবিরুল মানসিক ভারসাম্যহীন ছিলেন। সকালে তিনি বাড়ি থেকে বের হয়ে পাশের পুকুর ধারে হাঁটছিলেন। একপর্যায়ে তিনি পুকুরে নামলে আর উঠতে আসতে পারেননি।
পরে সবিরুলের নিথর দেহ ভেসে উঠলে স্থানীয়রা তার পরিবারের সদস্যদের খবর দেয়। তাকে উদ্ধার করে পঞ্চগড় আধুনিক সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।
দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: