জেলার খবর

রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে ভাই-বোনের মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের রাঙ্গুনিয়ায় পুকুরের পানিতে ডুবে লাবিবা আকতার (৫) ও মো. আলিফ (৪) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

মঙ্গলবার (৫ জুলাই) সকালে উপজেলার বেতাগী ইউনিয়নের বানিয়াখোলা ৬ নম্বর ওয়ার্ড পূর্ব পাড়া আহমদ সৈয়দ মেম্বার বাড়িতে এ দুর্ঘটনা ঘটে।

নিহত লাবিবা স্থানীয় মাহাবুবুল আলমের মেয়ে ও ইউনিয়নের এলাকার সৈয়দুল আলমের ছেলে আলিফ। তারা সম্পর্কে আপন চাচাতো ভাই-বোন।

স্থানীয় লোকজন জানান, সকালে দুইজনে খেলছিলো। একপর্যায়ে তারা বাড়ির পাশের পুকুরে পড়ে যায়। দীর্ঘক্ষণ তাদের দেখতে না পেয়ে স্বজনরা খোঁজাখুঁজি শুরু করে। পরে পানিতে লাশ ভেসে উঠলে সেখান থেকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন।

স্থানীয় ৬ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য রফিক উদ্দীন তালুকদার বলেন, শিশু দুটির পানিতে পড়ে যাবার খবর পেয়ে ঘটনাস্থলে এসে দেখি তারা মারা গেছে। এমন অকল্পনীয় মৃত্যুতে আমরা মর্মাহত।

রাঙ্গুনিয়া স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ফাহিমা আক্তার বলেন, দুপুর সোয়া ১টার দিকে দুই শিশুকে হাসপাতালে আনা হয়। আমরা দুজনকেই মৃত অবস্থায় পেয়েছি। হাসাপাতালে আনার আগেই তাদের মৃত্যু হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ