জেলার খবর

গাজীপুরে ঝুট গোডাউনে আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড
ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ড

গাজীপুরের কোনাবাড়ী থানার দেওয়ালিয়াবাড়ী এলাকায় একটি ঝুটের গোডাউনে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। মঙ্গলবার (৫ জুলাই) রাত ৯টার দিকে এ আগুন লাগে।

আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিসের তিনটি ইউনিট। তবে প্রাথমিকভাবে আগুনের সূত্রপাত ও ক্ষয়ক্ষতির পরিমাণ সম্পর্কে কিছু জানাতে পারেনি ফায়ার সার্ভিস।

ফায়ার সার্ভিসকর্মী ও এলাকাবাসী জানান, প্রথমে খাইরুল ইসলামের গোডাউন থেকে আগুনের সূত্রপাত হয়। পরে তা আশেপাশের কয়েকটি বাসাবাড়িতে ছড়িয়ে পড়ে।

জানা যায়, আগুন দেখে স্থানীয়রা প্রথমে তা নিয়ন্ত্রণের চেষ্টা করে। পরে খবর পেয়ে কাশিমপুরের ডিবিএল ফায়ার সার্ভিসের একটি ইউনিট এবং জয়দেবপুরের দুটি ইউনিট আগুন নিয়ন্ত্রণের কাজে যোগ দেয়।

কাশিমপুর ডিবিএল ফায়ার সার্ভিসের ওয়্যারহাউজ ইন্সপেক্টর মো. মিনাজুল ইসলাম জানান, আগুন আপাতত নিয়ন্ত্রণে রয়েছে। তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত ছাড়া বলা মুশকিল।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ