জেলার খবর

চট্টগ্রামে আরএনবি'র ১২ সিপাহী বদলি

 ফাইল ছবি
ফাইল ছবি

চট্টগ্রামে রেলওয়ের নিরাপত্তা বাহিনীর (আরএনবি) ১২ সদস্যকে বদলি করা হয়েছে। এদের মধ্যে চট্টগ্রাম রেলস্টেশনের বির্তকিত পাঁচ সিপাহীও রয়েছেন।

মঙ্গলবার (৫ জুলাই) পূর্বাঞ্চল রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চট্টগ্রাম (সদর) কমান্ড্যান্ট (অঃ দঃ) সত্যজিৎ দাশ স্বাক্ষরিত এক আদেশে তাদের বদলি করা হয়। আদেশে বলা হয় প্রশাসনিক স্বার্থে এ বদলি।

যাদের বদলি করা হয়েছে তাদের অনেকেরই বিরুদ্ধে টিকেট কালোবাজারি, দীর্ঘদিন একই স্থানে চাকরিসহ নানা অভিযোগ রয়েছে। তাদের মধ্যে হলেন- রেলওয়ে নিরাপত্তা বাহিনীর (আরএনবি) সিপাহী শাহাদাত হোসেন, রেজাউল করিম, আসাদুজ্জামান, শামসুল আলম, শাকিল খানকে চট্টগ্রাম থেকে লাকসাম, আখাউড়া, পাহাড়তলী ও সিজিপিওয়াইতে বদলি করা হয়েছে।

এছাড়া লাকসামের মাসুম বিল্লাহ ও কামরুল হাসানকে পাহাড়তলী স্টেশনে, ঢাকার জুয়েল রানা ও মজিবুর রহমানকে ভৈরববাজারে, আখাউড়ার মোহাম্মদ আলীকে আখাউড়ারর আইবিতে এবং সিজিপিওয়াইয়ের হিমেল দেওয়ান ও রানা ভট্টাচার্যকে চট্টগ্রাম আইবি ও শ্রীমঙ্গলে বদলি করা হয়েছে।

রেলওয়ে নিরাপত্তা বাহিনীর চীফ জহুরুল ইসলাম গণমাধ্যম বলেন, টিকেট কালোবাজারিসহ নানা অনিয়মের বিরুদ্ধে সোচ্চার রেলওয়ে প্রশাসন। রেলমন্ত্রী, সচিব, ডিজিসহ উর্ধতন কর্মকর্তা ইতিমধ্যে কঠোর নজরদারির জন্য নির্দেশনাও দেয়া রয়েছে। যার ফলে যাত্রীসেবাসহ সকল প্রকার নিরাপত্তা জোরদারের বিষয়েও সর্তক অবস্থানে দায়িত্বশীলরা। অনিয়ম ও দুর্নীতির বিষয়ে আমরা জিরো ট্রলারেন্স নীতিতে কাজ করছি।

এর আগে, টিকেট কালোবাজারির অভিযোগে রোববার (৩ জুলাই) রাতে চট্টগ্রাম রেলওয়ে স্টেশন থেকে আরএনবির দুই সদস্যকে হাতেনাতে আটক করে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব)। আটকরা হলেন-স্টেশনে দায়িত্বরত হাবিলদার মো. রবিউল ইসলাম ও সিপাহি মো. ইমরান। আটকদের কাছ থেকে ঢাকা-চট্টগ্রাম রুটের সোনার বাংলা ট্রেনের নয়টি টিকিট পাওয়া যায়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ