জেলার খবর

নেত্রকোনায় বন্যার পানিতে ডুবে শিশুর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নেত্রকোনার খালিয়াজুরীতে বন্যার পানিতে ডুবে তাসিম মিয়া নামে দেড় বছরের এক শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (৬ জুলাই) দুপুর সোয়া ১২টার দিকে খালিয়াজুরীর চাকুয়া ইউনিয়নের বল্লী গ্রামে এ ঘটনা ঘটে।

তাসিম মিয়া, বল্লী গ্রামের দিনমজুর ইয়াহিয়া মিয়ার ছেলে।

খালিয়াজুরী উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা রাজীব আহমেদ জানান, দুপুরে ইয়াহিয়া মিয়ার স্ত্রী ঘরে রান্না করছিলেন। এ সময় উঠানে খেলা করছিল শিশু তাসিম। হঠাৎ বাড়ির পাশে থাকা বন্যার পানিতে শিশুটি পড়ে যায়। পড়ে শিশুটিকে না পেয়ে খোঁজাখুঁজির এক পর্যায়ে বাড়ির পাশের পানি থেকে লাশ উদ্ধার করে।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার এএইচএম আরিফুল ইসলাম বলেন, শিশু তামিমের পরিবারকে জেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহযোগিতা করা হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ