জেলার খবর

নাজিরপুরে বাসচাপায় স্বেচ্ছাসেবকলীগ নেতা নিহত

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

পিরোজপুরের নাজিরপুরে বাসচাপায় আব্দুল্লাহ আল মামুন (৩২) নামে এক স্বেচ্ছাসেবক লীগ নেতা নিহত হয়েছেন।

বুধবার (৬ জুলাই) দুপুরে উপজেলার শৈলদাহ নামক স্থানে পিরোজপুর-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মামুন উপজেলার শাঁখারীকাঠী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক বলে নিশ্চিত করেছেন সংগঠনের উপজেলা সভাপতি তুহিন হালদার তিমির।

নিহতের পরিবার ও স্থানীয় সূত্রে জানা গেছে, দুপুর দেড়টার দিকে মামুন মোটরসাইকেলে করে টুঙ্গিপাড়া থেকে নাজিরপুরের দিকে আসছিলেন। পথে শৈলদাহ নামক স্থানে পিরোজপুর থেকে ঢাকাগামী ‘ওয়েলকাম’ পরিবহনের একটি বাস তাকে চাপা দিলে তিনি গুরুতর আহত হন। আশপাশের লোকজন মামুনকে উদ্ধার করে নাজিরপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক জিনাত তাসনীম জানান, বাসচাপায় মাথায় গুরুতর আঘাত পেয়েছিলেন মামুন। এতে অতিরিক্ত রক্তক্ষরণ হওয়ায় তার মৃত্যু হয়েছে।

নাজিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হুমায়ুন কবির বিষয়টির সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ