জেলার খবর

মোটরসাইকেলে বাড়ি ফিরতে গিয়ে প্রাণ গেল নাহিদের

নাহিদ ফেরদৌস
নাহিদ ফেরদৌস

বাগেরহাটের মোল্লাহাটে খুলনা-ঢাকা মহাসড়কে দাঁড়িয়ে থাকা ট্রাকের পেছনে মোটরসাইকেলের ধাক্কায় ঘটনাস্থলেই চালক নাহিদ ফেরদৌস (৩০) নিহত হয়েছেন। বুধবার (৬ জুলাই) রাতে খুলনা-ঢাকা মহাসড়কে সরকারি পুকুর এলাকায় দুর্ঘটনাটি ঘটে।

নিহত নাহিদ খুলনার খালিশপুর এলাকার মো. নাসির উদ্দিনের ছেলে। ঢাকার একটি জুতার ফ্যাক্টরিতে চাকরি করতেন তিনি। ঈদের ছুটিতে বাড়ি ফিরছিলেন নাহিদ।

মোল্লারহাট পুলিশ ফাঁড়ির পরিদর্শক (ইনচার্জ) শেখ আবুল হাসান জানান, ঢাকা থেকে ঈদের ছুটিতে বিকেলে মোটরসাইকেলযোগে খুলনার উদ্দেশে রওনা হন নাহিদ। রাতে খুলনা-ঢাকা মহাসড়কের সরকারি পুকুর এলাকায় মোটরসাইকেলটি দাঁড়িয়ে থাকা একটি ট্রাকের পেছনে সজোরে ধাক্কা দেয়। এ সময় মোটরসাইকেলটি ট্রাকের নিচে ঢুকে যায় এবং ঘটনাস্থলেই চালকের মৃত্যু হয়।

পুলিশ খবর পেয়ে ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে এনেছে।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ