জেলার খবর

সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিকের মৃত্যু

 ফাইল ছবি
ফাইল ছবি

ঈদের ছুটিতে বাড়ি ফেরার পথে সড়ক দুর্ঘটনায় দুই পোশাক শ্রমিকের নিহত হয়েছে। বৃহস্পতিবার ( ৭ জুলাই) ভোর সাড়ে ৫টার দিকে রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে জেলা বাস মালিক সমিতির কার্যালয়ের সামনে মাহিন্দ্রা উল্টে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন ইয়ার রহমান (৩৫) ও আজিজুর রহমান (৩২)। দুইজনই একটি পোশাক কারখানায় কাজ করতেন বলে জানা যায়।

এ ঘটনায় আহত হয়েছেন শামীম মোল্লা (৩০) নামে আরেক যাত্রী। উন্নত চিকিৎসার জন্য তাকে ফরিদপুর বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

নিহত মতিয়ার রহমান ঝিনাইদাহ জেলার শৈলকুপা থানার দোহারো গ্রামের আতর আলীর ছেলে ও আজিজুর রহমান একই এলাকার নজরুল জোয়ার্দারের ছেলে। আহত শামীম একই থানার ডাউটিয়া গ্রামের হাবিল মোল্লার ছেলে।

জানা গেছে, ভোর সাড়ে ৪টার দিকে ১০ যাত্রী নিয়ে দৌলতদিয়া ঘাট থেকে পাংশার উদ্দেশে রওনা হয় একটি মাহিন্দ্রা। পথে রাজবাড়ী বাস মালিক সমিতির সামনের সড়কের আইল্যান্ডের ওপর চাকা উঠে উল্টে গেলে দুই যাত্রী নিহত ও শামীম মোল্লা নামে আরেক যাত্রী আহত হন।

রাজবাড়ী সদর হাসপাতালের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক নুরুল আজম গণমাধ্যমকে জানান, মৃত অবস্থায় দুজনকে হাসপাতালে আনা হয়। আরেকজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ফরিদপুরে পাঠানো হয়েছে।

রাজবাড়ী সদর থানার এসআই মো. মোয়াজ্জেম হোসেন বলেন, এ ঘটনায় চালকসহ ও মাহিন্দ্রাটি আটক করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ