জেলার খবর

কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

লালমনিরহাটের কালীগঞ্জে পুকুরের পানিতে ডুবে আব্দুস সালাম (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুরের দিকে উপজেলার চলবলা ইউনিয়নের তেঁতুলিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

আব্দুস সালাম স্থানীয় বাবুল মিয়ার ছেলে।

চলবলা ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান মিজানুর রহমান মিজু এ তথ্য নিশ্চিত করেন।

তিনি জানান, প্রতিবেশী শিশুদের সঙ্গে বাড়ির পাশে একটি পুকুর পাড়ে খেলছিল সালাম। খেলা শেষে পুকুরে গোসলে নেমে পানিতে ডুবে যায় সে। পরিবারের লোকজন তাকে বাড়িতে দীর্ঘ সময় দেখতে না পেয়ে খোঁজাখুঁজি শুরু করে। একপর্যায়ে ওই পুকুরটি থেকে শিশুটির ভাসমান মরদেহ উদ্ধার করা হয়।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ