জেলার খবর

বেগমগঞ্জে ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে ও গলাকেটে হত্যা

হাসিবুল বাশার
হাসিবুল বাশার

এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শক্রতার জেরে নোয়াখালীর বেগমগঞ্জে মো. হাসিবুল বাশার (২৫) নামের এক ছাত্রলীগ কর্মীকে কুপিয়ে ও গলা কেটে হত্যা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর ১২টার দিকে উপজেলার গোপালপুর ইউনিয়নের ১ নং ওয়ার্ডের কোটরা মহব্বতপুর গ্রামের সুবাহান মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে।

এ ঘটনায় তাৎক্ষণিক অভিযান চালিয়ে জড়িত একজনকে আটক করে পুলিশ। তবে পুলিশ তার নাম ঠিকানা জানাতে পারেনি।

নিহত হাসিবুল বাশার উপজেলার কোটরা মহব্বতপুর গ্রামের ইউনুস মৌলভি বাড়ির মৃত আবুল বাশারের ছেলে।

বেগমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাহাত চৌধুরী জানান, এলাকায় আধিপত্য বিস্তার নিয়ে পূর্ব শক্রতার জের ধরে বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে কোটরা মহব্বতপুর গ্রামের হাসান ও মাদকবিক্রেতা মাসুম তাদের অস্ত্রধারী দলবল নিয়ে সুবাহান মার্কেট এলাকায় হাসিবুলের ওপর হামলা চালান। হাসান ও মাসুম বিএনপি থেকে আওয়ামী লীগে অনুপ্রবেশ করেছেন। তারা এসময় ছুরি দিয়ে হাসিবুলের মাথা ও গলায় আঘাত করে পালিয়ে যান। পরে স্থানীয় লোকজন হাসিবুলকে উদ্ধার করে ২৫০ শয্যা বিশিষ্ট নোয়াখালী জেনারেল হাসপাতালে নিলে চিকিৎসক তাকে মৃত ঘোষণা করে।

বেগমগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর জাহেদুল হক রনি জানান, আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে এ ঘটনা ঘটানো হয়েছে। পুলিশ তাৎক্ষণিকভাবে একজনকে আটক করেছে। বাকিদের ধরার চেষ্টা চালাচ্ছে পুলিশ।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ