জেলার খবর

ইমাম-পুরোহিতদের নিয়ে শরণখোলায় সম্প্রীতির শোভাযাত্রা

পাশাপাশি ইমাম-পুরোহিত
পাশাপাশি ইমাম-পুরোহিত

ইমাম এসেছেন। এসেছেন পুরোহিতও। পাশাপাশি দাঁড়িয়ে, হাতে হাত রেখে একই পথে তারা হাঁটলেন। উদ্দেশ্যে একটাই- সাম্প্রদায়িকতার প্রতিবাদ করে সম্প্রতির বার্তা ছড়িয়ে দেয়া।

বৃহস্পতিবার (৭ জুলাই) বাগেরহাটের শরণখোলায় এমনই এক শোভাযাত্রার আয়োজন করে সম্মিলিত সম্প্রীতি উদ্যোগ (পিএফজি)।

শোভাযাত্রাটি প্রেসক্লাব চত্বর থেকে শুরু হয়ে পাঁচ রাস্তার মোড় বাদল চত্বরে গিয়ে শেষ হয়। সেখানে মানববন্ধনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত হন শরণখোলা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. নুর ই আলম সিদ্দিকী।

সম্প্রীতির শোভাযাত্রা

সম্প্রীতির শোভাযাত্রা

এসময় পিএফজি'র সমন্বয়কারী শরণখোলা প্রেসক্লাবের সভাপতি ইসমাইল হোসেন লিটনের সভাপতিত্বে সংক্ষিপ্ত সমাবেশে বক্তৃতা করেন বাগেরহাট জেলা আওয়ামী লীগের সদস্য বীর মুক্তিযোদ্ধা এম সাইফুল ইসলাম খোকন, উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আসাদুজ্জামান মিলন, মুক্তিযোদ্ধা সংসদের ডেপুটি কমান্ডার হেমায়েত উদ্দিন বাদশা, শরণখোলা সরকারি কলেজের অধ্যাপক সাব্বির আহমেদ মুক্তা, আওয়ামীলীগ নেতা এম ওয়াদুদ আকন, তপু বিশ্বাস, উপজেলা ইমাম সমিতির সভাপতি মাওলানা মনিরুজ্জামান, হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্য পরিষদের সভাপতি সাংবাদিক বাবুল দাস, উপজেলা যুব দলের সভাপতি ইব্রাহিম মোল্লা।

শোভাযাত্রা ও মানববন্ধনে উপজেলার ইমাম, পুরোহিত, মুক্তিযোদ্ধা, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক দল, সুশীল সমাজ ও নারী সংগঠনের নেতৃবৃন্দ অংশ নেন ।

মানববন্ধন

মানববন্ধন

সমাবেশ ও মানববন্ধনে বক্তরা বলেন, ‘বাংলাদেশ সাম্প্রদায়িক সম্প্রীতির দেশ। এখানে আবহমান কাল ধরে হিন্দু, মুসলমান, বৌদ্ধ ও খ্রিস্টান সম্প্রদায়ের মানুষ মিলেমিশে বসবাস করে আসছে। ১৯৭১ সালে আমরা সব ধর্মের লোক মিলেমিশে দেশের জন্য লড়াই করেছি। কিন্তু একটি অশুভ চক্র দেশের শান্তি ও সমৃদ্ধি নষ্ট করতে এখন রাজনীতি করছে। তাদের অপতৎপরতার বিরুদ্ধে সবাইকে সচেতন থাকতে হবে।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ