জেলার খবর

গুইমারায় ছেলের হাতে বাবা খুন

খাগড়াছড়ি
খাগড়াছড়ি

খাগড়াছড়ির গুইমারায় ছেলের হাতে বাবা পাইছাইউ মারমার (৫০) মৃত্যু হয়েছে।

বৃহস্পতিবার (৭ জুলাই) সকালের দিকে উপজেলার হাফছড়ি নতুনপাড়া এলাকায় নিজ বাড়িতে এ ঘটনা ঘটে। নিহত পাইছাইউ মারমার পেশায় একজন কৃষক ছিলেন।

স্থানীয় লোকজন জানান, পারিবারিক কলহের জের ধরে বাবা-ছেলের মধ্যে বাকবিতণ্ডা হয়। একপর্যায়ে ছেলে মংহলা প্রু মারমা (১৯) তার বাবা পাইছাইউ মারমার মাথায় রড দিয়ে আঘাত করেন। এতে ঘটনাস্থলেই বাবার মৃত্যু হয়।

গুইমারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

তিনি জানান, মরদেহ উদ্বার করে সুরতহাল শেষে মর্গে পাঠানো হয়েছে। পরে আইনি পদক্ষেপ নেওয়া হবে। এখনও কেউ মামলা করেননি।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ