জেলার খবর

পৃথক সড়ক দুর্ঘটনায় কলেজ ছাত্রীসহ নিহত ৩

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়ক, কুমিল্লা-সিলেট মহাসড়ক ও কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কে পৃথক তিনটি সড়ক দুর্ঘটনায় এক কলেজ ছাত্রীসহ ৩ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছে অন্তত ২২ জন। শুক্রবার (৮ জুলাই) ভোর রাতে দুটি ও সকালে একটি দুর্ঘটনা ঘটে।

ময়নামতি হাইওয়ে ক্রসিং থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা বেলাল উদ্দিন জাহাঙ্গীর জানান,শুক্রবার (৮ জুলাই) ভোর সাড়ে ৩টায় কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার সাহেব বাজার পুরাতন ওয়েট স্কেলের সামনে ব্রাহ্মণবাড়িয়াগামী একটি যাত্রীবাহী বাসের সাথে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাকের সংঘর্ষ হয়। এতে বাসটি উল্টে পাশের একটি খাদে পড়ে যায়। এ সময় বাসের হেলপার নিহত হয়। দুর্ঘটনায় অন্তত ১৫ জন বাসযাত্রী আহত হয়েছেন। এদের মধ্যে ৫ জনের অবস্থা আশঙ্কাজনক। স্থানীয়রা আহতদের উদ্ধার করে কুমিল্লার বিভিন্ন হাসপাতালে পাঠিয়েছে। পুলিশ মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়।

অপর দিকে ভোর সাড়ে ৪ টায় ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কুমিল্লা কোটবাড়ী বিশ্বরোড এলাকায় কুমিল্লাগামী একটি মাইক্রোবাস নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাকের সাথে ধাক্কা লাগে। এতে মাইক্রোবাসে থাকা আনিসুর রহমান ভূইয়া (৩৫) নামের এক যুবক নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত ৬ জন। নিহত আনিসের বাড়ি বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের কিংবাজেহুরা গ্রামে। তিনি চট্টগ্রাম বিমানবন্দরে কর্মরত ছিলেন। ঈদের ছুটিতে পরিবারের সদস্যদের নিয়ে মাইক্রোবাসযোগে বাড়ি ফিরছিলেন।

অন্যদিকে মামার মোটরসাইকেল যোগে বাজার থেকে বাড়ি ফেরার পথে কাভার্ড ভ্যানচাপায় শ্রাবন্তী আক্তার (১৯) নামের এক কলেজ ছাত্রী নিহত হয়েছেন। শুক্রবার বেলা ১১ টায় কুমিল্লা-নোয়াখালী আঞ্চলিক মহাসড়কের লাকসাম উপজেলার চন্দনা বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। শ্রাবন্তী পাশের উত্তরদা গ্রামের ফয়েজ আহমেদের মেয়ে।

লালমাই হাইওয়ে থানার ইনচার্জ মাকসুদ আলম জানান, মামা ফয়েজ ইকবালের সাথে বাজার থেকে মোটরসাইকেলযোগে বাড়ি ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে। নিহত শ্রাবন্তী লাকসাম নবাব ফয়েজুন্নেছা কলেজের অনার্স ২য় বর্ষের ছাত্রী ছিল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ