ঢাকা-রংপুর-ঢাকা রুটে চলাচলকারী আন্তঃনগর ট্রেন রংপুর এক্সপ্রেস আগামী ৯ ও ১১ জুলাই বন্ধ থাকবে।
রেলওয়ে পশ্চিমাঞ্চলের জেনারেল ম্যানেজারের পক্ষ থেকে বুধবার (৬ জুলাই) জারি করা একটি চিঠিতে বলা হয়েছে, ‘লালমনিরহাট সেকশনে কর্মরতদের মধ্যে কোনো অমুসলিম কর্মচারী না থাকায়, রংপুর এক্সপ্রেস ট্রেনটি ৯ জুলাই এবং ১১ জুলাই রংপুর-ঢাকা রুটে চলাচল করবে না।’
ওই চিঠিতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার আহ্বান জানানো হয়।
চিঠির ভাষায় পরে অবশ্য পরিবর্তন আনার কথা বলা হয়। পশ্চিমাঞ্চল রেলওয়ের জেনারেল ম্যানেজার অসীম কুমার তালুকদার গণমাধ্যমকে বলেন, ‘চিঠিতে কিছুটা ভুল রয়েছে। অমুসলিম কর্মচারী বিষয়টি ভুল। পর্যাপ্ত লোকবলের অভাবে ওই তারিখগুলোতে রংপুর এক্সপ্রেস ট্রেনটি চলবে না।’
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: