জেলার খবর

সাংবাদিক রুবেলের দাফন সম্পন্ন, খুনের বিচার দাবি

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

কুষ্টিয়ায় নিহত সাংবাদিক হাসিবুর রহমান রুবেলের (৩১) দাফন সম্পন্ন হয়েছে। শুক্রবার (৮ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে পৌর গোরস্থানে জানাজা শেষে তার দাফন সম্পন্ন হয়।

দাফন শেষে কুষ্টিয়ার সর্বস্তরের সাংবাদিকরা বিক্ষোভ মিছিল বের করেন। মিছিলটি পৌর গোরস্থান থেকে হাসপাতাল মোড় ও র‍্যাব ক্যাম্পের গলি হয়ে মজমপুরে পৌঁছায়। সেখানে রাস্তা বন্ধ করে অবস্থান নেন শতাধিক সাংবাদিক। হত্যাকারীদের গ্রেপ্তারে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দেন তারা। প্রায় ঘণ্টাব্যাপী সেখানে অবস্থান করেন।

এর আগে সকালে ময়নাতদন্ত শেষে লাশবাহী গাড়িতে রুবেলের মরদেহ তার বাড়িতে নিয়ে যাওয়া হয়। পরে সেখান থেকে বেলা ১১টার দিকে পৌর গোরস্থানে নিয়ে যাওয়া হয়। সেখানে বক্তব্য দেন তার সহকর্মীরা।

বক্তারা বলেন, রুবেলের মৃত্যুতে আমরা গভীর শোক প্রকাশ করছি। রুবেল হত্যাকাণ্ডের সঙ্গে জড়িতদের দ্রুত আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানাচ্ছি। সুনির্দিষ্টভাবে কারও বিরুদ্ধে নিহতের পরিবারের অভিযোগ নেই। তাকে পূর্বপরিকল্পিতভাবে তাকে হত্যা করা হয়েছে। আগামী ২৪ ঘণ্টার মধ্যে হত্যাকারীদের আইনের আওতায় হবে। আমাদের দাবি না মানলে কঠোর কর্মসূচি ঘোষণা করা হবে।

এর আগে বৃহস্পতিবার (৭ জুলাই) দুপুর দেড়টার দিকে কুষ্টিয়ার কুমারখালী উপজেলার কুমারখালী পৌরসভার ৮ নম্বর ওয়ার্ডের তেবাড়িয়া গ্রামের গোলাম কিবরিয়া ব্রিজের (নির্মাণাধীন) নিচে গড়াই নদী থেকে হাসিবুর রহমান রুবেলের অর্ধগলিত মরদেহ উদ্ধার করা হয়।

নিহত রুবেল কুষ্টিয়া জেলা রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক, স্থানীয় দৈনিক কুষ্টিয়ার খবর পত্রিকার ভারপ্রাপ্ত সম্পাদক ও দৈনিক আমাদের নতুন সময় পত্রিকার কুষ্টিয়া জেলা প্রতিনিধি ছিলেন। তিনি কুষ্টিয়া শহরের হাউজিং এ ব্লক এলাকার মৃত হাবিবুর রহমানের ছেলে।

এ বিষয়ে কুষ্টিয়ার পুলিশ সুপার মো. খাইরুল আলম গণমাধ্যমকে বলেন, বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। অপরাধীদের আইনের আওতায় আনতে পুলিশ কাজ করছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ