জেলার খবর

ফরিদপুরের ১০ গ্রামে ঈদুল আজহা শনিবার

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

ফরিদপুরের বোয়ালমারী উপজেলার ১০টি গ্রামের আংশিক মানুষ শনিবার (৯ জুলাই) পবিত্র ঈদুল আজহা উদযাপন করবেন। সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে অগ্রীম ঈদ উদযাপন করবেন তারা।

জানা গেছে, বোয়ালমারী উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের মানুষ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে একদিন আগে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় ও কোরবানি দেবেন।

রাখালতলী পুরাতন মসজিদের ইমাম জয়নাল ফকির গণমাধ্যমকে বলেন, ‘উপজেলার শেখর ও রুপাপাত ইউনিয়নের ১০টি গ্রামের কয়েক হাজার মানুষ একদিন আগে ঈদ উদযাপন করবেন। তবে দুটি গ্রামের সবাই না। অন্যরা রোববার (১০ জুলাই) স্বাভাবিক নিয়মে ঈদ উদযাপন করবেন।’

বোয়ালমারীর মাইটকোমরা গ্রামের বাসিন্দা কাজী সোহান জানান, মাইটকুমড়া জামে মসজিদে সকাল ৮টায় ঈদের জামাত অনুষ্ঠিত হবে। উপজেলার দুটি ইউনিয়নের সহস্রাইল, দড়ি সহস্রাইল, ভুলবাড়িয়া, বারাংকুলা, বড়গাঁ, মাইটকুমড়া, গঙ্গানন্দপুর, রাখালতলী, কাটাগড় ও দিঘীরপাড় গ্রামের কয়েক হাজার মানুষ আগাম ঈদ উদযাপন করবেন।

বোয়ালমারী শিল্পকলা একাডেমির সদস্য ও সাংস্কৃতিক কর্মী খান মোস্তাফিজুর রহমান সুমন বলেন, দীর্ঘদিন ধরে উপজেলার দুই ইউনিয়নের কয়েক হাজার মানুষ আগাম ঈদ উদযাপন করে থাকেন। অন্যরা দেশের প্রচলিত নিয়মে স্বাভাবিকভাবে ঈদ উদযাপন করবেন।

এ বিষয়ে বোয়ালমারী উপজেলার শেখর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কামাল আহমেদ বলেন, রূপাপাত ও শেখর ইউনিয়নের ১০টি গ্রামের আংশিক মানুষ দীর্ঘদিন ধরে সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের সঙ্গে মিল রেখে রোজা ও কোরবানির ঈদ উদযাপন করে আসছেন। সে হিসেবে শনিবার তারা ঈদ উদযাপন করবেন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ