জেলার খবর

ময়মনসিংহে বিদ্যুৎস্পৃষ্টে যুবকের মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ময়মনসিংহের ফুলপুরে ফিশারি সেচে মই দিয়ে সমান করার সময় তার ছিঁড়ে পড়ে বিদ্যুৎস্পৃষ্টে আলমগীর আলম (৩৫) নামের এক যু্বকের মৃত্যু হয়েছে।

শুক্রবার (৮ জুলাই) সকালে উপজেলার বেলটিয়া বালিয়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আলমগীর আলম ওই এলাকার আব্দুস সালামের বড় ছেলে।

ফুলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আব্দুল্লাহ আল মামুন গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন।

পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, আলমগীর বাড়ির সামনে রবিন মিয়ার ফিশারি সেচে নিচের মাটি সমান করার জন্য মই দিচ্ছিলেন। এ সময় হঠাৎ বিদ্যুতের তার ছিঁড়ে মইয়ের ওপর পড়ে। এতে আলমগীর আলম বিদ্যুতায়িত হয়ে গুরুতর আহত হন। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় ফুলপুর থানায় একটি অপমৃত্যু মামলা করা হয়েছে বলে জানান ওসি আব্দুল্লাহ আল মামুন।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ