সৌদি আরবের সঙ্গে মিল রেখে শনিবার (৯ জুলাই) দিনাজপুরের ১৩টি উপজেলায় ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
এদিন সকাল ৭টা ৪৫ মিনিটে দিনাজপুর শহরের একটি কমিউনিটি সেন্টারে শহরের ইন্টারন্যাশনাল ফ্যামিলি কেয়ার মাদ্রাসার শিক্ষক আব্দুর রাজ্জাকের ইমামতিতে নারী-পুরুষসহ দুই শতাধিক মুসল্লি সৌদির সঙ্গে মিল রেখে পবিত্র ঈদুল আজহার নামাজ আদায় করেন।
এ ছাড়া শহরের নিউটাউন, ফুলতলা, কাচারির পেছনে ইসলামবাগ, কাহারোল উপজেলার জয়নন্দ ও গড়েয়া, বিরামপুর উপজেলার দুইটি গ্রামে, চিরিরবন্দর উপজেলার সাইতাড়া গ্রাম, বিরল উপজেলার কামদেবপুর ও কাজিপাড়া ঈদের জামাত অনুষ্ঠিত হয়।
ঈদ উদযাপন কমিটির সভাপতি মকবুল হোসেন জানান, এবার জেলার ১৩ থানায় প্রায় ৪৫টি ঈদের জামাত অনুষ্ঠিত হয়েছে।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: