জেলার খবর

সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল তিন মোটরসাইকেল আরোহীর

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কুমিল্লার দাউদকান্দিতে বাসচাপায় সাংবাদিকসহ তিন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। শনিবার (৯ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের জিঙ্গাতলী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- ইলিয়টগঞ্জ দক্ষিণ ইউনিয়নের মেইনগর গ্রামের আব্দুল হকের ছেলে রাসেল প্রধান (২৫), একই গ্রামের শালু মিয়ার ছেলে মো. শরীফ (২৪) ও তাফসীর (১৭)। রাসেল কুমিল্লার স্থানীয় দৈনিক সমাজকন্ঠ পত্রিকার দাউদকান্দি উপজেলা প্রতিনিধি।

দাউদকান্দি থানার ট্রাফিক ইনচার্জ (টিআই) ফরিদুল ইসলাম গণমাধ্যমকে জানান, বেলা সাড়ে ১১টার দিকে নোয়াখালীগামী আল বারাকা এক্সপ্রেস নামের একটি বাস দাউদকান্দির জিঙ্গাতলী এলাকায় একটি মোটরসাইকেল অতিক্রম করার সময় চাপা দেয়। এতে ঘটনাস্থলে তিন মোটরসাইকেল আরোহী মারা যান। খবর পেয়ে পুলিশ বাসটি জব্দ করে দাউদকান্দি হাইওয়ে থানায় নিয়ে আসে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ