গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্র আগুনে পুড়েছে।
রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ভেতর লাগা এ আগুন নিয়ন্ত্রণে আসলেও বিদ্যুৎ সরবরাহ বন্ধ রয়েছে।
এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।
ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া দেশ টিভিকে বলেন, সকাল সাড়ে ৭টায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এবং ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে।
তিনি আরও বলেন, আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে নির্বাপণের কাজ করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।
দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল: