জেলার খবর

মিরসরাইয়ে ছাত্রলীগের সাবেক নেতাকে কুপিয়ে হত্যা

 ইব্রাহিম রাজু
ইব্রাহিম রাজু

চট্টগ্রামের মিরসরাইয়ে টাকা নিয়ে কথা কাটাকাটির জেরে ইব্রাহিম রাজু নামের ছাত্রলীগের সাবেক এক নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে।

শুক্রবার (৯ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে চট্টগ্রাম মেডিকেল কলেজ (চমেক) হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মারা যান।

নিহত রাজু উপজেলার জোরারগঞ্জ ইউনিয়নের দরবার টিলা এলাকার মো. মহিউদ্দিনের ছেলে। তিনি জোরারগঞ্জ ইউনিয়ন ছাত্রলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক ছিলেন।

স্থানীয় ইউপি সদস্য আশরাফ উদ্দিন আরজু দেশ টিভিকে বলেন, ‘রাত ৯টার দিকে তার কিছু পরিচিত লোকের সঙ্গে দরবারটিলা এলাকায় টাকা নিয়ে কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে তাকে কুপিয়ে জখম করা হয়। চমেক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সে মারা যায়।’

জোরারগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হোসেন মামুন বলেন, ‘নিহতের মরদেহ হাসপাতাল মর্গে রাখা হয়েছে। ঘটনাস্থল পরিদর্শন করেছি। টাকা নিয়ে এ ঘটনা ঘটতে পারে। হামলাকারীদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।’

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ