জেলার খবর

গরু নিয়ে ঢাকায় আসার পথে ভাঙ্গায় ৩ জন নিহত

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

ঢাকা-মাওয়া-ভাঙ্গা এক্সপ্রেসওয়েতে পিকআপের সঙ্গে একটি গাড়ির সংঘর্ষে তিনজন নিহত হয়েছেন। হাইওয়ে পুলিশ সূত্রে জানা গেছে, হতাহতরা গরু বিক্রি করতে ঢাকা আসছিলেন।

শনিবার (৯ জুলাই) রাত ১০টার দিকে কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় এক্সপ্রেসওয়েতে এ দুর্ঘটনা ঘটে।

হাঁসাড়া হাইওয়ে পুলিশের উপ-পরিদর্শক উৎপল দাস সংবাদ মাধ্যমকে বলেন, শরীয়তপুর থেকে ঢাকায় যাচ্ছিল গরু বহনকারী পিকআপটি। এক্সপ্রেসওয়ের কেরানীগঞ্জের রাজেন্দ্রপুর এলাকায় পৌঁছালে পিকআপটি একটি গাড়িকে পেছন থেকে ধাক্কা দেয়। এতে পিকআপের সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়।

ঘটনাস্থলেই তিনজন মারা যান। তাদের পরিচয় নিশ্চিত হওয়া যায়নি।

মরদেহ ময়নাতদন্তের জন্য স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজে পাঠানো হয়েছে বলেও জানান তিনি।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ