জেলার খবর

ভয়াবহ বন্যার পরও ভালো অবস্থানে আছি : পররাষ্ট্রমন্ত্রী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

স্মরণকালের ভয়াবহ বন্যার পরও সিলেট ভালো অবস্থানে আছে বলে মন্তব্য করেছেন পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন। রোববার (১০ জুলাই) সকাল আটটার দিকে সিলেটের ঐতিহ্যবাহী শাহী ঈদগাহ ময়দানে পবিত্র ঈদুল আজহার জামাত শেষে মন্ত্রী সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ কথা বলেন।

তিনি বলেন, বন্যায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন, ‘তাদের মোটামুটি ত্রাণসামগ্রী পৌঁছে দিয়েছি। সরকার ছাড়াও বহু ব্যক্তি ও প্রতিষ্ঠান বন্যার্তদের সহযোগিতা করেছেন। এটা আমাদের বড় পাওয়া।’

দেশে জনপ্রতিনিধি ও প্রশাসনের লোকজনের মাধ্যমে ত্রাণসহায়তা দেওয়া হচ্ছে। এ কারণে দুর্নীতি হচ্ছে না বলেও মন্তব্য করেন এ কে আব্দুল মোমেন।

নিজেকে সিলেটের ছেলে উল্লেখ করে মন্ত্রী বলেন, ‘বন্যা আমাদের জন্য শিক্ষা। আগে সব সময় বন্যা আসত। সকালে বন্যা এলে বিকেলে কিংবা পরদিন নেমে যেত। কিন্তু এবার দীর্ঘস্থায়ী হয়েছে। কারণ, এখন নদীনালা ভরাট হয়ে গেছে। এগুলো সংস্কার করতে হবে। খাল-বিল ভরাটের কারণে বন্যায় বেশি ক্ষয়ক্ষতি হয়েছে। এ বিষয়ে ভাবতে হবে।’

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ