জেলার খবর

গাজীপুরে বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

গাজীপুরের চান্দনা চৌরাস্তা এলাকায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। রোববার (১০ জুলাই) সকাল সাড়ে ৭টায় পাওয়ার গ্রিড কোম্পানি অব বাংলাদেশ লিমিটেডের জয়দেবপুর ১৩২/৩৩ কেভি গ্রিড উপকেন্দ্রের ভেতর এ আগুন লাগে।

খবর পেয়ে জয়দেবপুর ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন গাজীপুর ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া।

উপকেন্দ্রের কর্মরত বিদ্যুৎ সরবরাহকারী আনন্দ কুমার ঘোষ জানান, রোববার

(১০ জুলাই) সকালে বৈদ্যুতিক শর্ট সার্কিটের মাধ্যমে ১১ কেবি ব্রেকার বিস্ফোরণে আগুনের সূত্রপাত হয়। এর ফলে ১১ কেবি বোল্টের ৫টি ব্রেকার সম্পূর্ণ আগুনে পুড়ে যায়। ঘটনার সময় বিদ্যুৎ সরবরাহ বন্ধ ছিল।

ফায়ার সার্ভিসের উপসহকারী পরিচালক আব্দুল হামিদ মিয়া বলেন, সকাল সাড়ে ৭টায় জয়দেবপুর বিদ্যুৎ উপকেন্দ্রে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের জয়দেবপুর স্টেশনের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ শুরু করে এবং ৮টা ২০ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আসে। এ ঘটনায় হতাহতের কোনো ঘটনা ঘটেনি।

তিনি আরও বলেন, আগুন লাগার পর বিদ্যুৎ সরবরাহ বন্ধ রেখে নির্বাপণের কাজ করা হয়। তাৎক্ষণিকভাবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যায়নি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ