জেলার খবর

ব্রাহ্মণবাড়িয়ায় খালে ডুবে কিশোরের মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

ব্রাহ্মণবাড়িয়ায় কোরবানির গরু খালে গোসল করতে গিয়ে পানিতে ডুবে নাবিল (১৩) নামের এক কিশোর মারা গেছে।

রোববার (১০ জুলাই) দুপুর ১২টার দিকে জেলা শহরের কাউতুলী কুরুলিয়া খাল (এন্ডারসন খাল) থেকে দমকল বাহিনীর সদস্যরা তার মরদেহ উদ্ধার করে। নাবিল কাউতুলী এলাকার মৃত হাফিজুর রহমানের ছেলে। সে স্থানীয় একটি বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্র ছিল।

সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এমরানুল ইসলাম গণমাধ্যমকে বলেন, ঈদের দিন সকালে কোরবানির গরু নিয়ে সহপাঠীদের সঙ্গে কুরুলিয়া খালে যায় নাবিল। এ সময় পানির তীব্র স্রোতে নাবিল তলিয়ে যায়। পরে কিশোরগঞ্জ দমকল বাহিনীর ডুবুরি দল এসে দুপুর ১২টার দিকে কুরুলিয়া খাল থেকে তার মরদেহ উদ্ধার করে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ