জেলার খবর

ঈদের ভোরে সড়কে প্রাণ গেলো ৩ যুবকের

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় পিকআপ ভ্যান ও অটোরিকশার সংঘর্ষে তিন জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন একজন। রোববার (১০ জুলাই) ভোর ৪টায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা এলাকায় এই দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন—হাতিয়া উপজেলার হরনী ইউনিয়নের আদর্শ গ্রামের কামাল উদ্দিনের ছেলে মো. সোহেল (২২), একই গ্রামের আশরাফ উদ্দিনের ছেলে আমজাদ হোসেন (২৮) ও অটোরিকশাচালক বেগমগঞ্জ উপজেলার কুতুবপুর ইউনিয়নের লেদু মিয়ার ছেলে অটোরিকশাচালক মোয়াজ্জেম হোসেন হৃদয় (২১)। আহত যাত্রী মো. ফোরকান উদ্দিন বেগমগঞ্জের বাসিন্দা।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, সোহেল ও আমজাদ ফেনীর একটি হোটেলে কাজ করতেন। শনিবার ( ৯ জুলাই) রাতে গ্রামের বাড়িতে আসার উদ্দেশ্যে মোয়াজ্জেমের অটোরিকশায় ওঠেন তারা। ভোর ৪টায় নোয়াখালী-ফেনী আঞ্চলিক মহাসড়কের সেতুভাঙা বাজারে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা পিকআপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে অটোরিকশা দুমড়ে-মুচড়ে যায়। সড়কে ছিটকে পড়লে ঘটনাস্থলেই মোয়াজ্জেম ও সোহেলের মৃত্যু হয়। আহত আমজাদ ও ফোরকানকে নোয়াখালী জেনারেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সেখান থেকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় নেওয়ার পথে আমজাদ মারা যান।

চন্দ্রগঞ্জ হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মৃদুল কান্তি কুরী গণমাধ্যমকে জানান, ঘটনাস্থল থেকে গাড়ি দুটি জব্দ করা হয়েছে। লাশ স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ