জেলার খবর

সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত পুরনো রূপে ফিরবে আশা তথ্যমন্ত্রীর

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

করোনা মহামারি ও অর্থনৈতিক সঙ্কট কাটিয়ে পৃথিবী দ্রুত আবারো পুরনো রূপে ফিরবে বলে আশা প্রকাশ করেছেন তথ্য ও সম্প্রচারমন্ত্রী এবং আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক ড. হাছান মাহমুদ।

রোববার (১০ জুলাই) সকালে নির্বাচনী এলাকা চট্টগ্রামের রাঙ্গুনিয়া উপজেলার সুখবিলাস গ্রামের ঈদগাহে ঈদুল আজহা’র নামাজ আদায় শেষে সাংবাদিকদের এসব কথা বলেন তথ্যমন্ত্রী।

এসময় দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে বলেও আশাবাদ ব্যক্ত করেন মন্ত্রী।

ড. হাছান মাহমুদ বলেন, আজ পৃথিবীতে মহামারি চলছে, আবার করোনা বৃদ্ধি পাচ্ছে বিভিন্ন দেশে। ইউক্রেন-রাশিয়ার যুদ্ধের কারণে পৃথিবীতে অর্থনৈতিক সঙ্কটও তৈরি হয়েছে। পবিত্র ঈদুল আজহা উপলক্ষে মানুষে মানুষে সম্প্রীতি স্থাপিত হবে এবং আমাদের দেশে সম্প্রীতির রাজনীতি স্থাপিত হবে। পৃথিবী যেন এই মহামারি এবং অর্থনৈতিক সঙ্কট থেকে মুক্তি পায়। সমস্ত দলমত নির্বিশেষে আমরা যেন সবাই মিলে এই সঙ্কট মোকাবিলা করতে পারি। একে অপরকে দোষারোপ ও মিথ্যাচারের রাজনীতির পরিবর্তে সম্প্রীতির রাজনীতি প্রতিষ্ঠিত হবে এবং সঙ্কট মোকাবিলা করার মানসিকতা সবার মধ্যে তৈরি হবে। দেশকে আমরা যেন উন্নতির দিকে নিয়ে যেতে পারি, মহান আল্লাহর কাছে আজকের এইদিনে এটাই প্রার্থনা।

তিনি আরও বলেন, বৈশ্বিক সঙ্কটের মধ্যেও প্রধানমন্ত্রী বঙ্গবন্ধুকন্যা জননেত্রী শেখ হাসিনা দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, দেশের মানুষকে ভালো রেখেছেন। ভালো রাখার প্রাণান্তকর প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। সমস্ত সঙ্কট মোকাবিলা করে তিনি যেভাবে দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, ভবিষ্যতেও তাঁর হাত ধরে যেন দেশ এগিয়ে যায়, এটাই কামনা।

নামাজ আদায়ের পর গ্রামের বাড়িতে আত্মীয়-স্বজনসহ দলীয় নেতাকর্মী ও সর্বস্তরের জনসাধারণের সঙ্গে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন মন্ত্রী।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ