জেলার খবর

বিদ্যুৎস্পৃষ্টে মাদরাসাছাত্রের মৃত্যু

বিদ্যুৎস্পৃষ্ট
বিদ্যুৎস্পৃষ্ট

চট্টগ্রামের মিরসরাইয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে এক মাদরাসাছাত্রের মৃত্যু হয়েছে। রোববার (১০ জুলাই) দুপুরে উপজেলার ১৬ নম্বর সাহেরখালী ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের মোল্লাপাড়া গ্রামে এ দুর্ঘটনা ঘটে।

নিহত তরুণের নাম আরাফাত উদ্দিন রাকিব (২২)। তিনি ওই ইউনিয়নের আমিন দারোগা বাড়ির একরামুল হকের ছেলে।

রাকিব উপজেলার আবুতোরাব ফাজিল মাদরাসার ফাজিল প্রথম বর্ষের শিক্ষার্থী ছিলেন।

নিহত তরুণের আত্মীয় ফোরকান উদ্দিন ফয়সাল গণমাধ্যমকে বলেন, দুপুরে কোরবানি গরুর মাংস কাটা শেষে বন্টন করার জন্য ঘর থেকে ওজন স্কেল আনতে গিয়েছিলেন রাকিব। ওজন স্কেলটি ঘরের মধ্যে চার্জে ছিল। এ সময় এটি খোলার সময় সঙ্গে সঙ্গে তার শরীর বিদ্যুতায়িত হয়ে যায়। খবর পেয়ে পরিবারের সদস্যরা ও আশপাশের লোকজন দ্রুত উদ্ধার করে সীতাকুণ্ড উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়ার পথে তার মৃত্যু হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ