জেলার খবর

আগামী নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে : হানিফ

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

আগামী জাতীয় সংসদ নির্বাচনে সব রাজনৈতিক দল অংশগ্রহণ করবে বলে আশা প্রকাশ করেছেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল আলম হানিফ।

কুষ্টিয়ার প্রধান ঈদগাহে ঈদুল আজহার নামাজ শেষে রোববার (১০ জুলাই) হানিফ সাংবাদিকদের এসব কথা বলেন।

হানিফ বলেন, ‘আগামী জাতীয় নির্বাচন নিয়ে এখনো কোনো সংকট তৈরি হয়নি। এখনো অনেক সময় আছে। আগামী বছর যখন নির্বাচনী হাওয়া উঠবে, তখন সব দলই নির্বাচন কমিশনের সঙ্গে বৈঠকে বসবেন। আশা করছি, সবাই নির্বাচনে অংশ নেবেন।’

দেশবাসীকে ঈদের শুভেচ্ছা জানিয়ে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, ‘ঈদুল আজহার ত্যাগের মহিমায় দেশ আরও এগিয়ে যাবে।’

কুষ্টিয়ার ছয়টি উপজেলার ১৩০টি ঈদগাহ ও মসজিদে পবিত্র ঈদুল আজহার নামাজ অনুষ্ঠিত হয়। কুষ্টিয়া জেলা প্রশাসক মোহাম্মদ সাইদুল ইসলাম, জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আজগর আলীসহ রাজনীতিবিদ, প্রশাসনিক কর্মকর্তাসহ বিভিন্ন পেশাজীবীর মানুষ এতে অংশগ্রহণ করেন। নামাজ শেষে দেশ ও জাতির কল্যাণ কামনা করে দোয়া ও মোনাজাত করা হয়। একইসঙ্গে করোনা মহামারি থেকে মুক্তির জন্য দোয়া করা হয়।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ