জেলার খবর

বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই আ.লীগের লক্ষ্য

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আ ফ ম বাহাউদ্দিন নাছিম বলেছেন, আগামীতে বাংলাদেশকে সমৃদ্ধ রাষ্ট্র হিসেবে প্রতিষ্ঠা করাই আওয়ামী লীগের লক্ষ্য। রোববার (১০ জুলাই) সকালে মাদারীপুর শহরের পৌর ঈদগাহ মাঠে ঈদুল আজহার নামাজ আদায় শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

বাহাউদ্দিন নাছিম বলেন, দেশের প্রত্যন্ত অঞ্চলে, তৃনমূল মানুষের কাছে দল ও বঙ্গবন্ধুর আদর্শ, শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে— এ বিষয়গুলো তুলে ধরা হচ্ছে।

তিনি বলেন, জনগণের সমর্থন নিয়ে আগামী জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয়ে দেশ পরিচালনা করবে শেখ হাসিনার সরকার— এ লক্ষ্য নিয়েই দলের জনপ্রিয়তা বাড়াতে কাজ চলছে।

নাছিম বলেন, বাংলাদেশকে বিশ্ববাসীর কাছে সম্মানিত রাষ্ট্র হিসেবে পরিচিত করতেই এ দেশের মানুষের জন্য কাজ করে যাচ্ছে শেখ হাসিনার সরকার। আগামী জাতীয় নির্বাচন জনগণের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ হবে। নির্বাচনে জনগণের ভোটে বিজয়ী হয়ে দেশের জন্য কাজ করবে সংগঠন।

পদ্মা সেতু দেশের জন্য বড় অবদান উল্লেখ করে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক বলেন, দক্ষিণাঞ্চলের ২১ জেলার মানুষ পিছিয়ে ছিল। উন্নয়ন বাঁধাগ্রস্ত হতো। এখন আর কোনো বাধা নেই, পদ্মা সেতু চালুতে পদ্মাপাড়ে নতুন নতুন শিল্প-কলকারখানা গড়ে উঠলে হাজার হাজার মানুষের কর্মসংস্থান হবে। বাণিজ্যিক কার্যক্রমই নয়, শিক্ষা, স্বাস্থ্য, কৃষিসহ বিভিন্ন খাতে গতি বাড়বে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ