জেলার খবর

হাসপাতাল থেকে নার্সের মরদেহ উদ্ধার

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

কিশোরগঞ্জের ভৈরবে একটি বেসরকারি হাসপাতাল থেকে রিমা প্রামাণিক (১৯) নামে এক নার্সের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার(১১ জুলাই) সকাল ৯ টার দিকে ইউনাইটেড হাসপাতাল অ্যান্ড অর্থোপেডিক্স সেন্টার থেকে তার মরদেহ উদ্ধার করা হয়।

রিমা প্রামাণিক নরসিংদীর রায়পুরা উপজেলার পিরিজপুর গ্রামের সেন্টু প্রামাণিকের মেয়ে। তিনি এই হাসপাতালে দুই বছর থেকে নার্স হিসেবে দায়িত্ব পালন করছিলেন।

রিমার বড় বোন তনিমা প্রামাণিক জানান, রিমা দুই বছর যাবৎ এই হাসপাতালে নার্স হিসেবে কাজ করছে। গত বুধবার হাসপাতাল থেকে ছুটি নিয়ে বাড়িতে গিয়েছিল সে। শনিবার হাসপাতাল কর্তৃপক্ষের ফোনে বাড়ি থেকে ফিরে আসে রিমা। সোমবার(১১ জুলাই) ভোরে হাসপাতাল থেকে ফোন করে তাকে জানানো হয় তার বোন আত্মহত্যা করেছে।

তনিমা আরও জানান, তিনি গিয়ে তার গলায় উড়না পেঁচানের দাগ দেখতে পান। কিন্তু মরদেহটি বিছানায় শোয়ানো। বিষয়টি রহস্যজনক বলে তিনি মন্তব্য করেন।

ভৈরব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. গোলাম মোস্তফা গণমাধ্যমকে জানান, কর্তৃপক্ষের মাধ্যমে খবর পেয়ে পুলিশ গিয়ে হাসপাতালের বিছানা থেকে তার মরদেহটি উদ্ধার করে। মরদেহটি ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।

তিনি আরও জানান, রিমার কাছে একটি চিরকুট পাওয়া গেছে। এতে তার মৃত্যুর জন্য কেউ দায়ী নয় লেখা রয়েছে। তবে তদন্তের স্বার্থে বিস্তারিত কিছু বলা যাবে না।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ