জেলার খবর

সিলেটে সড়ক দুর্ঘটনায় নিহত ১, আহত ৬

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

সিলেটের কোম্পানীগঞ্জের সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে যাওয়ার পথে সিএনজি অটোরিকশা ও মোটরসাইকেলের সংঘর্ষে ফয়েজ (২৩) নামে এক মোটরসাইকেল আরোহী মারা গেছেন। এ সময় ছয়জন আহত হয়েছেন।

সোমবার (১১ জুলাই) বেলা ১১টার দিকে সিলেট-কোম্পানীগঞ্জ মহাসড়কের তেলিখাল বাজার এলাকায় এ দুর্ঘটনা ঘটে। নিহত ফয়েজ সিলেটের গোয়াইনঘাট উপজেলার ঘোড়া গ্রাম লামাই গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে।

আহত ব্যক্তিরা হলেন মোটরসাইকেল আরোহী ফাহিম ও আরিফ, সিএনজি অটোরিকশার যাত্রী কোম্পানীগঞ্জ উপজেলার ইসলামপুর গ্রামের রোমান, নাঈম, জুয়েল ও চৌমুহনী বাজারের রাজু।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সুকান্ত চক্রবর্তী বিষয়টি গণমাধ্যমকে নিশ্চিত করেছেন।

তিনি জানান, ঈদ উদযাপনের জন্য দুটি মোটরসাইকেলযোগে সাদা পাথর পর্যটন কেন্দ্রে বেড়াতে যাচ্ছিলেন ফয়েজসহ তার ছয় বন্ধু। সিলেট-কোম্পানীগঞ্জ-ভোলাগঞ্জ মহাসড়কের তেলিখাল পৌঁছামাত্র বিপরীতমুখী একটি সিএনজি অটোরিকশার সঙ্গে সংঘর্ষ হয় ফয়েজের মোটরসাইকেলের।

এতে ফয়েজসহ মোটরসাইকেলের অপর দুই যাত্রী ও সিএনজি অটোরিকশার চারজন যাত্রী গুরুতর আহত হন। আহত ফয়েজ ওসমানী হাসপাতালে ভর্তি করার পর চিকিৎসাধীন অবস্থায় দুপুর দেড়টার দিকে মারা যান।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ