জেলার খবর

রাজবাড়ীতে বাস চাপায় মোটরসাইকেল আরোহী নিহত

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

রাজবাড়ী সদর উপজেলার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কের বাগমারায় বাস চাপায় কাজী মুর্তজা আজম জিলানী (৫০) নামে এক মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন।

সোমবার (১১ জুলাই) বিকাল ৩টার দিকে এ দুর্ঘটনা ঘটে। মুর্তজা আজম জিলানী সদর উপজেলার চন্দনী ইউনিয়নের বাড়াইজুড়ি গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীরা জানায়, কাজী মুর্তজা আজম জিলানী বাগমারা এলাকা থেকে মোটরসাইকেল নিয়ে কুষ্টিয়ার দিকে যাচ্ছিল। এ সময় সাগর রাইস মিল এলাকায় পৌঁছালে পেছনে থাকা কুষ্টিয়াগামী একটি যাত্রীবাহী পরিবহন তাকে চাপা দিয়ে পালিয়ে যায়। সেসময় আশঙ্কাজনক অবস্থায় স্থানীয়রা তাকে রাজবাড়ী সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

পাংশা হাইওয়ে থানার এসআই মো. জুয়েল রানা গণমাধ্যমকে বলেন, খবর পেয়ে পাংশা হাইওয়ে থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। ঘাতক বাসটিকে শনাক্ত করা সম্ভব হয়নি। ঘটনার পরপরই বাসটি পালিয়ে যায়। বাসটি শনাক্তসহ চালককে আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ