জেলার খবর

যাত্রাবাড়ীতে পুলিশের সোর্সকে ছুরিকাঘাতে হত্যা

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

রাজধানীর যাত্রাবাড়ী মৎস আড়তের পেছনে আশরাফুর (৫৪) নামে এক ব্যক্তিকে ছুরিকাঘাত করে হত্যা করা হয়েছে। আশরাফুর যাত্রাবাড়ী থানা পুলিশের সোর্স হিসেবে কাজ করতেন।

সোমবার (১১ জুলাই) বিকেল সোয়া ৫টার দিকে এ ঘটনা ঘটে।

ঘটনার পর আশরাফুরকে উদ্ধার করে তার পরিচিতরা ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক) হাসপাতালে নিয়ে গেলে সন্ধ্যা পৌনে ৭টার দিকে তাকে মৃত ঘোষণা করেন কর্তব্যরত চিকিৎসক।

আশরাফুর পরিবার নিয়ে যাত্রাবাড়ী বিবির বাগিচা এলাকায় থাকতেন।

তার পরিচিতরা জানান, পূর্ব শত্রুতা জের ধরে শ্যামল নামে এক ব্যক্তি তাকে চুরিকাঘাত করে পালিয়ে যায়। পরে হাসপাতালে তার মৃত্যু হয়।

যাত্রাবাড়ী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম এ তথ্য নিশ্চিত করে গণমাধ্যমকে বলেন, শ্যামল নামে এক ব্যক্তির সঙ্গে কথা কাটাকাটির এক পর্যায় তাকে চুরিকাঘাত করা হয়। পরে শ্যামল পালিয়ে যায়। বিস্তারিত ঘটনা জানার চেষ্টা করা হচ্ছে। আর শ্যামলকে আটকের জন্য পুলিশ কাজ করছে।

ঢামেক পুলিশ ক্যাম্প থেকে একটি সূত্র জানান, মরদেহ জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ