জেলার খবর

বরিশালে বাস-লরি সংঘর্ষে নিহত ১

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

বরিশালের গৌরনদী উপজেলায় বাস ও তেলের লরির মুখোমুখি সংঘর্ষ হয়েছে। এতে ঘটনাস্থলেই লরির চালক মোক্তার মোল্লা (৫০) নিহত হন। এ সময় আহত হন বাসের ছয় যাত্রী।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল পৌনে ৭টার দিকে উপজেলার টরকি বাজার সংলগ্ন ব্রিজের উত্তর প্রান্তে বরিশাল-ঢাকা মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

নিহত মোক্তার মোল্লা গোপালগঞ্জের মোকসেদপুরের বাসিন্দা। আহতদের নাম-পরিচয় জানা যায়নি।

দুর্ঘটনার পর পুলিশের হস্তক্ষেপে ছোট যানবাহন চলাচল করলেও এক ঘণ্টার বেশি সময় ধরে বাস-ট্রাকসহ বড় যানবাহন চলাচল বন্ধ ছিল ওই মহাসড়কে।

বিষয়টি নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ মো. বেলাল হোসেন গণমাধ্যমকে জানান, বরিশাল থেকে বিএমএফ নামে বাসটি যাত্রী নিয়ে ঢাকার দিকে যাচ্ছিল। পথে টরকি ব্রিজের উত্তর প্রান্তে পৌঁছালে বিপরীত দিক থেকে আসা তেলের লরির সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে ঘটনাস্থলেই লরির চালক নিহত হন। এ সময় আহত হন বাসের ছয় যাত্রী।

খবর পেয়ে হাইওয়ে থানা পুলিশের সদস্যরা ঘটনাস্থলে গিয়ে উদ্ধার কার্যক্রম পরিচালনা করে বলে জানিয়ে তিনি বলেন, বর্তমানে মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রয়েছে। দুর্ঘটনার পর বাসটি মহাসড়কের ওপর আড়াআড়ি অবস্থায় পরে থাকলে সেটিকে রেকারের মাধ্যমে সরিয়ে নেওয়া হয়েছে।

বেলাল হোসেন জানান, সড়কে একদম যান চলাচল বন্ধ ছিল না। ছোট গাড়িগুলোকে চলাচল করতে দেওয়া হয়েছে। তবে বাস-ট্রাকের মতো বড় যানবাহনগুলো প্রায় এক ঘণ্টা দুর্ঘটনার কারণে মহাসড়কে আটকে ছিল।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ