জেলার খবর

সিলেটের সঙ্গে ঢাকা-চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ

ট্রেন
ট্রেন

ব্রাহ্মণবাড়িয়া বিজয়নগর উপজেলায় তেলবাহী ট্রেনের ওয়াগন লাইনচ্যুত হওয়ায় সিলেটের সঙ্গে ঢাকা ও চট্টগ্রামের ট্রেন চলাচল বন্ধ রয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মুকন্দপুর রেল স্টেশনের সহকারী মাস্টার সাইফুল ইসলাম গণমাধ্যমকে এ তথ্য নিশ্চিত করেছেন।

জানা গেছে, মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে চট্টগ্রাম থেকে সিলেটগামী তেলবাহী ট্রেন, বিজয়নগরের মুকন্দপুর-হরষপুরের মাঝামাঝি পৌঁছালে লাইনচ্যুত হয়। এ সময় কেউ হতাহত হয়নি। তবে উদ্ধার কাজ চলছে।

এ বিষয়ে আখাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাজহারুল ইসলাম গণমাধ্যমকে জানান, আপাতত সিলেটের সঙ্গে রেল যোগাযোগ বন্ধ রয়েছে। বগি উদ্ধার শেষে ট্রেন চলাচল স্বাভাবিক হবে। তবে চার ঘণ্টার বেশি সময় লাগতে পারে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ