জেলার খবর

চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে একজন নিহত

 ফাইল ছবি
ফাইল ছবি

ময়মনসিংহ নগরীর মিন্টু কলেজ রেলগেইট এলাকায় চলন্ত ট্রেনের ছাদ থেকে পড়ে রাশেদ মিয়া (৩৫) নামের এক ব্যক্তি নিহত হয়েছেন। ঢাকা থেকে বাড়ি যাওয়ার পথে দুর্ঘটনায় প্রাণ হারান তিনি। এসময় আরও দুই শিশু ট্রেনের ছাদ থেকে পড়ে গেছে।

মঙ্গলবার (১২ জুলাই) বেলা ১১ টার দিকে এই দুর্ঘটনা ঘটে। নিহত রাশেদ মিয়া জামালপুর জেলার মেলান্দহ উপজেলার পশ্চিম হামলা গ্রামের নাজির সোনা মিয়ার ছেলে। তিনি ঢাকায় শ্রমিকের কাজ করতেন।

ময়মনসিংহ রেলওয়ে থানার উপ-পরিদর্শক (এসআই) দীপক চন্দ্র পাল গণমাধ্যমকে জানান, ঢাকা থেকে জামালপুরগামী কমিউটার ট্রেনটি মহানগরীর মিন্টু কলেজ রেলগেইট সংলগ্ন এলাকায় পৌঁছতেই ট্রেনের ছাদ থেকে নিহত রাশেদ মিয়াসহ আরও দুই শিশু পড়ে যায়। এতে ঘটনাস্থলেই রাশেদ ট্রেনে কাটা পড়ে মারা যান। শিশু দুটি অক্ষত অবস্থায় থাকলেও একজনকে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা করা হয়েছে। তবে, ওই দুই শিশুর সাথে রাশেদ মিয়ার আত্মীয়তার সম্পর্ক আছে কিনা তা জানা যায়নি।

তিনি আরও জানান, ছাদ থেকে কিভাবে ওই ব্যক্তি পড়ে গেছেন তা জানা যায়নি। তবে, ধারণা করা হচ্ছে ওই দুই শিশুকে বাঁচাতে গিয়ে তিনজনই ছাদ থেকে পড়ে যায়। মরদেহ উদ্ধার করে তাদের হেফাজতে রাখা হয়েছে। নিহতের পরিবারকে খবর দেয়া হয়েছে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ