জেলার খবর

খাগড়াছড়িতে ইউপিডিএফ কর্মীকে গুলি করে হত্যা

দীঘিনালা
দীঘিনালা

খাগড়াছড়ির দীঘিনালায় জীবন ত্রিপুরা (২৬) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্টের (ইউপিডিএফ) এক কর্মীকে গুলি করে হত্যা করা হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) সকাল সাড়ে ১০টার দিকে উপজেলার বাবুছড়া ইউনিয়নের জারুলছড়ির পাকজ্জাছড়ি গ্রামে এ ঘটনা ঘটে।

নিহত জীবন ত্রিপুরা রাঙ্গামাটির রাজস্থলী এলাকার বাসিন্দা।

ইউপিডিএফ’র খাগড়াছড়ি জেলা সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে একদল সন্ত্রাসী জীবন ত্রিপুরাকে ধরে হাত-পা বেঁধে গুলি করে হত্যা করে। সন্তু লারমার নেতৃত্বাধীন জনসংহতি সমিতিকে (জেএসএস) এ সন্ত্রাসী কর্মকাণ্ডের জন্য তিনি দায়ী করেন।

দীঘিনালা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) পেয়ার আহমেদ জানান, ঘটনা সম্পর্কে তিনি অবগত নন। এমন কিছু ঘটে থাকলে তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ