জেলার খবর

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় প্রাণ গেল খালা-ভাগ্নির

টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে
টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় দুর্ঘটনাটি ঘটে

ঢাকা-টাঙ্গাইল মহাসড়কে বাসচাপায় সিএনজিচালিত অটোরিকশার দুই যাত্রী নিহত হয়েছেন।

নিহতদের একজন শিশু এবং একজন নারী। নিহতরা সম্পর্কে খালা-ভাগ্নি বলে জানা গেছে। এ ঘটনায় হয়েছে আরও দুইজন।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে টাঙ্গাইল সদর উপজেলার রাবনা বাইপাস এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোরের নলডাঙ্গা উপজেলার কাঠুয়াজানি গ্রামের পোশাক শ্রমিক মৌসুমি আক্তার (৩৫) এবং জামালপুরের দেওয়ানগঞ্জ উপজেলার টেংকিমারী গ্রামের রেজাউল করিমের শিশুকন্যা রিয়া মনি (৫)।

এলেঙ্গা হাইওয়ের পুলিশ ফাঁড়ির ওসি মো. আতাউর রহমান জানান, দুপুরে উত্তরবঙ্গ থেকে এসআই পরিবহনের একটি বাস ঢাকায় যাচ্ছিল। পথে উপজেলার ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের রাবনা বাইপাস এলাকায় বিপরীতমুখী অটোরিকশাকে ওই বাসটি চাপা দেয়। এতে ঘটনাস্থলেই খালা-ভাগ্নির মৃত্যু হয়। এ সময় আহত হয়েছেন আরও দুইজন। তাদের উদ্ধার করে টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। মরদেহ একই হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ