জেলার খবর

চট্টগ্রামে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

চট্টগ্রামের বাকলিয়া থানার কল্পলোক আবাসিক এলাকায় পানিতে ডুবে মো. শামীম (১০) ও রবিউল ইসলাম (৭) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুর ১টার দিকে কল্পলোক আবাসিকের ৫ নম্বর ব্রিজের নিচে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়।

নিহত শামীম, কল্পলোক আবাসিকের লিজার কলোনির মনির হোসেনের ছেলে। আর রবিউল ইসলাম একই কলোনির আয়ুব আলীর ছেলে।

স্থানীয় লোকজন জানান, শিশু দুইটি কল্পলোক আবাসিক এলাকার ৫ নম্বর ব্রিজের নিচে খেলছিল। এক পর্যায়ে সবার অগোচরে পানিতে পড়ে যায়। পরে স্থানীয়রা দুই শিশুকে উদ্ধার করে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

চট্টগ্রামের পাঁচলাইশ থানার পরিদর্শক (তদন্ত) সাদিকুর রহমান বলেন, বাকলিয়া থেকে পানিতে ডুবে মারা যাওয়া দুই শিশুকে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে আনা হয়েছিল। পরীক্ষা নিরীক্ষা করে চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। দুই শিশুর মরদেহ চট্টগ্রাম মেডিকেল কলেজের জরুরি বিভাগের মর্গে রাখা হয়েছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ