জেলার খবর

দেওয়ানগঞ্জে মোটরসাইকেল দুর্ঘটনায় স্কুলছাত্র নিহত

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

জামালপুরের দেওয়ানগঞ্জে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাশেদুল ইসলাম (১৫) নামে এক স্কুলছাত্রের মৃত্যু হয়েছে। এ দুর্ঘটনায় মোটরসাইকেল আরোহী স্বাধীন নামের আরেক স্কুলছাত্র আহত হয়েছেন।

মঙ্গলবার (১২ জুলাই) দুপুরে মিতালী বাজার সংলগ্ন গাছবাড়ী সেতু এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

চর আমখাওয়া ইউনিয়নের বাউলপাড়া গ্রামের হাসেম আলীর ছেলে রাশেদুল স্থানীয় মিতালী উচ্চ বিদ্যালয়ে নবম শ্রেণির ছাত্র।

স্থানীয় লোকজন জানান, দুপুরে মোটরসাইকেলে করে স্বাধীনকে সঙ্গে নিয়ে মিতালী বাজার থেকে সানন্দবাড়ী যাচ্ছিল রাশেদুল। এসময় নিয়ন্ত্রণ হারিয়ে মোটরসাইকেলটি গাছবাড়ী সেতুর রেলিংয়ের সঙ্গে ধাক্কা খেলে ছিটকে রাস্তায় পড়ে ঘটনাস্থলেই রাশেদুলের মৃত্যু হয়। এতে গুরুতর আহত হয় স্বাধীন। তাকে উদ্ধার করে দেওয়ানগঞ্জ স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করানো হয়েছে।

সানন্দবাড়ী পুলিশ তদন্ত কেন্দ্রের পরিদর্শক জোহাহের হোসেন খান দুর্ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ