জেলার খবর

ধলেশ্বরী নদীতে গোসল করতে নেমে কিশোর নিখোঁজ

মুন্সীগঞ্জ
মুন্সীগঞ্জ

মুন্সীগঞ্জ সদর উপজেলার হাটলক্ষ্মীগঞ্জ এলাকাধীন ধলেশ্বরী নদীতে গোসল করলে নেমে অবয়ব আহমেদ পূর্ণ (১৬) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে।

বুধবার (১৩ জুলাই) দুপুরে বন্ধুদের সাথে গোসল করতে গেলে এ ঘটনা ঘটে।

নিখোঁজ কিশোর নয়াগাঁও এলাকার অপূর্ব সূচনার ছেলে। পূর্ণ ড. ইয়াজউদ্দিন আহম্মেদ রেসিডেন্সিয়াল স্কুল অ্যান্ড কলেজের দশম শ্রেণির ছাত্র।

স্থানীয় লোকজন জানান, দুপুর ১২টার দিক পূর্ণ তার কয়েকজন বন্ধুর সাথে ধলেশ্বরী নদীতে গোসল করতে যায়। গোসলের একপর্যায়ে সে স্রোতের টানে তলিয়ে যায়।

মুক্তারপুর নৌ-পুলিশ ফাঁড়ির সাব-ইনেসপেক্টর মো. আকবর হোসেন জানান, ঘটনার পরপরই আমরা নিখোঁজের বন্ধুদের সঙ্গে কথা বলে উদ্ধার কাজে নামি। পরে ফায়ার সার্ভিস ও সদর পুলিশ আমাদের সঙ্গে উদ্ধার অভিযানে যোগ দেয়।

মুন্সীগঞ্জ সদর ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার মো. আবু ইউসুফ জানান, আমরা ঘণ্টাব্যাপী উদ্ধার অভিযান পরিচালনা করছি। এখনও খোঁজ মেলেনি। তবে উদ্ধার অভিযান অব্যাহত আছে।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ