জেলার খবর

আড়াইহাজারে পানিতে ডুবে দুই শিশুর মৃত্যু

 প্রতীকী ছবি
প্রতীকী ছবি

নারায়ণগঞ্জের আড়াইহাজারে পানিতে ডুবে তাউসান (৫) ও সিফাত (৫) নামের দুই শিশুর মৃত্যু হয়েছে।

বুধবার (১৩ জুলাই) বিকেল ৫টার দিকে উপজেলার সাতগ্রাম ইউনিয়নের টেকপাড়া পশ্চিমপাড়া গ্রামে এ ঘটনা ঘটে।

পরিবারের বরাত দিয়ে সাতগ্রাম ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান অদুদ মাহমুদ জানান, সকালে স্থানীয় আলী আকবরে ছেলে তাউসান ও আলী মিয়ার ছেলে সিফাত বাড়ির পাশে সহপাঠীদের সঙ্গে খেলছিল। একপর্যায়ে তাদের পাওয়া যাচ্ছিল না। বিকেল ৫টার দিকে দিকে বাড়ির পাশের ফারুকের ডোবায় তাউসান ও সিফাতকে ভেসে থাকতে দেখে এলাকাবাসী।

পরে পরিবারের লোকজন তাদের উদ্ধার করে মাধবদীর একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যাওয়া হয়য়। সেখানের কর্তব্যরত চিকিৎসক তাদের মৃত ঘোষণা করেন। চিকিৎসকরা জানিয়েছেন, হাসপাতালে আনার আগেই শিশু দুটি মারা যায়। অতিরিক্ত পানি পেটে প্রবেশ করায় এমনটি হয়েছে।

সম্পর্কে তাউসান ও সিফাত একে অপরের খালাতো ভাই বলে জানান ইউপি চেয়াম্যান অদুদ মাহমুদ।

আড়াইহাজার থানার ভারপ্রাপ্ত চেয়ারম্যান (ওসি) আজিজুল হক হাওলাদার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

দেশটিভি/এমএনকে
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ