জেলার খবর

১৪ কলেজছাত্র বহনকারী মাইক্রোবাসে আগুন

 ফাইল ছবি
ফাইল ছবি

ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মিরসরাইয়ে একটি চলন্ত মাইক্রোবাসে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এতে অল্পের জন্য প্রাণে রক্ষা পেয়েছেন ১৪ কলেজছাত্র।

বুধবার (১৩ জুলাই) রাত সাড়ে ১২টার দিকে কমলদহ ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদ কার্যালয়ের উত্তর পাশে এই ঘটনা ঘটে। খবর পেয়ে মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের কর্মীরা এসে আগুন নিয়ন্ত্রণে আনে।

নিজামপুর পুলিশ তদন্ত কেন্দ্রের উপপরিদর্শক মো. কোহিনুর গণমাধ্যমকে বলেন, বুধবার (১৩ জুলাই) রাতে পেট্রোল ডিউটি করার সময় খবর আসে কমলদহ এলাকায় একটি গাড়িতে আগুন জ্বলছে। দ্রুত ঘটনাস্থলে গিয়ে ফায়াস সার্ভিসকে খবর দিলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। তবে তারা ঘটনাস্থলে আসার আগেই গাড়ির ৮০ শতাংশ পুড়ে যায়।

তিনি আরো বলেন, নোয়াখালীর চরজব্বর এলাকা থেকে ১৪ জন কলেজছাত্র এই মাইক্রোবাসে কক্সবাজারে বেড়াতে যাচ্ছিলো। ওয়াহেদপুর ইউনিয়ন পরিষদের একটু উত্তর পাশে একটি ট্রাক দাঁড়ানোর কারণে ব্রেক করলে সড়কের পাশে উল্টে যায় মাইক্রোবাসটি। পরে এক মিনিটের মধ্যে আগুন ধরে যায় গাড়িটিতে।

এ ঘটনায় শুধু আশরাফ উদ্দিন নামে এক যাত্রী সামান্য আহত হয়েছে। এছাড়া সবাই অক্ষত আছে। সবাই রাতে তাদের এলাকায় চলে যায়। পরে কুমিরা হাইওয়ে পুলিশে খবর দিলে তারা ক্ষতিগ্রস্ত গাড়ি তাদের হেফাজতে নিয়ে গেছে।

মিরসরাই ফায়ার সার্ভিস স্টেশন অ্যান্ড সিভিল ডিফেন্সের স্টেশন কর্মকর্তা ইমাম হোসেন পাটোয়ারি গণমাধ্যমকে বলেন, রাত সাড়ে ১২টার দিকে খবর পেয়ে আমরা দ্রুত ঘটনাস্থলে ছুটে যাই। তবে যাওয়ার আগে গাড়ির বেশিরভাই অংশ পুড়ে গেছে।

তিনি আরো বলেন, গাড়ি হঠাৎ ব্রেক করার কারণে শটসার্কিট হয়ে এই ঘটনা ঘটতে পারে বলে ধারণা করছি।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ