জেলার খবর

প্রধানমন্ত্রীর জন্য ৭৫০ কেজি আনারস পাঠালেন ত্রিপুরার মুখ্যমন্ত্রী

ছবি সংগৃহীত
ছবি সংগৃহীত

প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্য উপহার হিসেবে সাড়ে ৭শ কেজি আনারস পাঠিয়েছেন ভারতের ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা।

বৃহস্পতিবার (১৪ জুলাই) বেলা পৌনে ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে এসব আনারস হস্তান্তর করা হয়। ১০০টি কার্টনে ভরা আনারসগুলো গ্রহণ করেন চট্টগ্রামস্থ ভারতের সহকারী হাইকমিশনের অ্যাটাচে (ভিসা) মনিষ সিং।

মনিষ সিং গণমাধ্যমকে জানান, আনারসগুলো ত্রিপুরা রাজ্যের মুখ্যমন্ত্রী মানিক সাহা পাঠিয়েছেন। এগুলো হাইকমিশনের মাধ্যমে প্রধানমন্ত্রী শেখ হাসিনার কাছে পৌঁছে দেওয়া হবে। এ সময় আখাউড়া ও আগরতলা স্থলবন্দরের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

এর আগে গত ২০ জুন ত্রিপুরার মুখ্যমন্ত্রীর জন্য আখাউড়া স্থলবন্দর দিয়ে ৮০০ কেজি আম উপহার পাঠিয়েছিলেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ