জেলার খবর

সিরাজগঞ্জে গাড়ি চাপায় নিহত ২

সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

সিরাজগঞ্জের তাড়াশে গাড়ি চাপায় দাঁড়িয়ে থাকা পিকআপের চালকসহ ২ জন নিহত হয়েছেন। সংশ্লিষ্ট থানা সূত্রে এ তথ্য জানা গেছে।

শুক্রবার (১৫ জুলাই) ভোর ৫টার দিকে উপজেলার হাটিকুমরুল-বনপাড়া মহাসড়কের মহিষলুটি এলাকার বড়বিল নামকস্থানে এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন- নাটোর জেলার গুরুদাসপুর থানার দত্তকানাই গ্রামের মৃত আব্দুল করিমের ছেলে কিরণ মৃধা (২৮) ও সিরাজগঞ্জ সদর উপজেলার রেলওয়ে কলোনীর মৃত দুলু শেখের ছেলে জাহাঙ্গীর আলম (৪৭)।

হাটিকুমরুল হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. লুৎফর রহমান দেশ টিভিকে জানান, ভোররাতে মহিষলুটি এলাকায় পিকআপ চালক কিরণ মৃধা মাছের আড়তে আসার পথে তার পিকআপটি বিকল হয়ে যায়। পরে গাড়ি মেরামতের জন্য জাহাঙ্গীর আলমকে ডেকে নেন। দুজনে মিলে মহাসড়কের পাশে গাড়ি মেরামত করছিলেন। এ সময় অজ্ঞাত একটি গাড়ি তাদের দুজনকে চাপা দেয়।

তিনি জানান, খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করা হয়।

দেশটিভি/এএম
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ