জেলার খবর

দুই বাসের মুখোমুখি সংঘর্ষে নিহত ২

 সড়ক দুর্ঘটনা
সড়ক দুর্ঘটনা

বগুড়ার শেরপুরে যাত্রীবাহী দুইটি বাসের মুখোমুখি সংঘর্ষে দুইজন যাত্রী নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন বাসের চালকসহ অন্তত দশজন যাত্রী। গুরুতর অবস্থায় উদ্ধার করে তাদেরকে বগুড়ায় শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ (শজিমেক) হাসপাতালে ভর্তি করা হয়েছে। এরমধ্যে তিন-চারজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

শুক্রবার (১৫ জুলাই) বিকেল সাড়ে তিনটার দিকে উপজেলার ভবানীপুর ইউনিয়নের ঘোগা ব্রিজ নামক স্থানে ঢাকা-বগুড়া মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে। দুর্ঘটনায় নিহতদের মধ্যে একজন পুরুষ (৩৫) ও একজন নারী (৪০) যাত্রী রয়েছেন। তবে এই সংবাদ লেখা পর্যন্ত তাদের নাম পরিচয় জানা যায়নি।

শেরপুর ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্স স্টেশনের কর্মকর্তা সিদ্দিকুর রহমান গণমাধ্যমকে এই তথ্য নিশ্চিত করে জানান, ঢাকা থেকে ছেড়ে যাওয়া কালিয়াকৈর পরিবহনের একটি যাত্রীবাস মহাসড়কের ঘোগা ব্রিজ এলাকায় পৌঁছালে বিপরীতদিক থেকে আসা নওগাঁ ট্রাভেলস পরিবহনের আরেকটি বাসের মধ্যে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এতে ঘটনাস্থলেই দুইজন যাত্রী মারা যান। সেইসঙ্গে উভয় বাসের চালকসহ অন্তত দশজন আহত হন। খবর পেয়েই দ্রুত ঘটনাস্থলে যান তারা।

পরে স্থানীয় লোকজনের সহায়তায় গুরুতর আহতদের উদ্ধার করে প্রথমে শেরপুর উপজেলা স্বাস্থ্যকমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে অবস্থার অবনতি ঘটলে তাৎক্ষণিক তাদেরকে বগুড়ায় শজিমেক হাসপাতালে নেওয়া হয়। আর দুর্ঘটনায় নিহত দুইজনের মরদেহ হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।

শেরপুর হাইওয়ে পুলিশ ক্যাম্পের ইনচার্জ বানিউল আনাম ঘটনার সত্যতা স্বীকার করে গণমাধ্যমকে বলেন, দুর্ঘটনা কবলিত বাস দুটি জব্দ করা হয়েছে। এছাড়া দুর্ঘটনায় হতাহতদের নাম-পরিচয় জানার চেষ্টা চলছে। সঠিকভাবে পরিচয় পাওয়ার পর এই ঘটনায় শেরপুর থানায় একটি মামলা করা হবে।

দেশটিভি/এসএফএইচ
দেশ-বিদেশের সকল তাৎক্ষণিক সংবাদ, দেশ টিভির জনপ্রিয় সব নাটক ও অনুষ্ঠান দেখতে, সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেল:

এছাড়াও রয়েছে

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ

বরিশাল বিশ্ববিদ্যালয়ে ‘অপার জীবনানন্দ’

শৌচাগারের দরজায় বঙ্গবন্ধুর ছবি পোস্ট, কারাগারে তরুণ

৮ ঘণ্টা পর ঢাকার সঙ্গে রেল যোগাযোগ স্বাভাবিক

স্কুলছাত্রীকে ধর্ষণের পর হত্যায় চারজনের ফাঁসি

তেঘরিয়া কবরস্থানে সমাহিত হলেন শিক্ষাবিদ আব্দুল আলী

উখিয়া শরণার্থী শিবিরে দুই রোহিঙ্গা নেতাকে কুপিয়ে হত্যা

বালু উত্তোলনকে কেন্দ্র করে মেয়রসহ গুলিবিদ্ধ তিন

সর্বশেষ খবর

স্টেট ব্যাংক অফ ইন্ডিয়ার নারী দিবস উদযাপন

শীতার্তদের মাঝে কম্বল বিতরণ করলেন মোস্তাফিজুর রহমান

জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে ‘ইউল্যাব’ শিক্ষার্থীদের ফটোওয়াক

ভান্ডারিয়া ও মঠবাড়িয়ায় পৌর প্রশাসক নিয়োগ